শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

জুড়ীতে ৮২১ জন কৃষক পেলেন ‘কৃষক কার্ড’

সীমু দা
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A7%AE%E0%A7%A8%E0%A7%A7 %E0%A6%9C%E0%A6%A8 %E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%95 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E2%80%98%E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%95 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1

মৌলভীবাজার বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন বছরের প্রথম দিনে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৮২১ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন। দেশের ১০টি জেলার ১১টি উপজেলার মধ্যে একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর জুড়ীর ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃষকদের হাতে কার্ড তুলে দেন প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক, এমপি। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার বিল্লাহ হোসেন, ৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক লুবনা রহমান, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর, সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, থানার ওসি মিনহাজ উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শরফ উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জুড়ীতে ৮২১ জন কৃষককে কৃষক কার্ড উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক জালাল উদ্দিন। বক্তারা বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হবে। এর মধ্যে রয়েছে কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, স্বল্প সুদে কৃষি ঋণ সুবিধা, অনলাইনের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ এবং প্রতি বছর ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By