মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

জামায়াত-বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষ

সীমু দা
শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%95 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় দলের অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জামায়াতের তিনজন ও বিএনপির দুজন কর্মী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি মিছিল সালদৈ বাজারের বিএনপি কার্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছে বক্তব্য দেওয়ার সময় ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

গাজীপুর-৪ আসনের ধানের শীষের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান অভিযোগ করে বলেন, জামায়াতের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়, চেয়ার-টেবিল ভাঙচুর ও ব্যানার ছিড়ে তছনছ করে তাদের দুই কর্মীকে পিটিয়ে আহত করেছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে গাজীপুর-৪ আসনে জামায়াতের প্রার্থী সালাহউদ্দিন আইউবী বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে নেতাকর্মীরা বাড়ি ফিরছিলেন। এ সময় তাদের ওপর হামলা চালিয়ে তিনজনকে আহত করা হয়।

তিনি জানান, জামায়াতের কেন্দ্রীয় মজলিস সদস্য মাওলানা শেফাউল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে নেতাকর্মীদের সেখান থেকে সরে আসতে বলা হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর আলমের কাছে জানতে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By