ঢাকা-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হাজী এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশ থেকে অস্ত্রসহ ৩ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে জামায়াতের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি। বর্তমানে তারা চকবাজার থানা হেফাজতে রয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার হাজী এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশ থেকে অস্ত্রসহ ওই তিনজনকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানা জামায়াতের আমির আনিসুর রহমান জানিয়েছেন, ঢাকা-৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাজী এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশে অস্ত্রসহ ৩ জন আটক হয়েছে। বর্তমানে তারা চকবাজার থানা হেফাজতে রয়েছেন।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);