মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

জাপান সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন কোচ, জানা গেল কারণ

সীমু দা
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৪:০২ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AE%E0%A6%BE %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%9A %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3

ব্রাজিলের বিপক্ষে নাটকীয় পরাজয়ের পর জাপানের সমর্থকদের কাছে মাথা নত করে ক্ষমা চেয়েছেন জাতীয় দলের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। ম্যাচ শেষে তিনি হারের সম্পূর্ণ দায় নিজের কাঁধে তুলে নিয়ে সমর্থক ও খেলোয়াড়দের উদ্দেশে আবেগঘন বক্তব্য দেন।

ম্যাচ শেষ হওয়ার পর মোরিয়াসু মাঠে খেলোয়াড়দের একত্র করেন। এরপর সবার সামনে মাথা নত করে জাপানের জনগণ ও সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

মোরিয়াসু বলেন, “আমরা সবাইকে জয় উপহার দিতে পারিনি। এজন্য আমি গভীরভাবে দুঃখিত। একজন প্রধান কোচ হিসেবে আমি মনে করি, এই পরাজয়ের দায় আমারই। তাই আমি আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা চাইছি।”

তিনি হিউস্টনের স্টেডিয়ামে উপস্থিত জাপানি সমর্থকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দলকে সমর্থন জানানো ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তার ভাষায়, “হিউস্টনের স্টেডিয়ামে উপস্থিত থেকে যারা আমাদের সমর্থন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এছাড়া জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে যারা গভীর রাত জেগে টেলিভিশন কিংবা ইন্টারনেটে আমাদের খেলা দেখেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতিও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারে দেখা যায়, বক্তব্য শেষ করে মোরিয়াসু খেলোয়াড়দের সামনেও মাথা নত করেন। তার এই আচরণের জবাবে খেলোয়াড়রা করতালির মাধ্যমে কোচের প্রতি সম্মান প্রদর্শন করেন। ২০১৮ বিশ্বকাপের পর থেকে টানা আট বছর ধরে তিনি জাপান জাতীয় দলের দায়িত্ব পালন করছেন।

পরাজয়ের হতাশা সত্ত্বেও ইতিবাচক থাকার আহ্বান জানান জাপান কোচ। তিনি বলেন, “এখানেই আমাদের বিশ্বকাপ যাত্রা শেষ হওয়াটা অত্যন্ত হতাশাজনক। তবে খেলোয়াড়রা এই ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। বিশ্বকাপে আসার পুরো পথচলায় তারা নিষ্ঠা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের পরিচয় দিয়েছে। কোচিং স্টাফ এবং সাপোর্ট টিমও সর্বোচ্চ নিবেদন দেখিয়েছে। আমাদের যা করার ছিল, আমরা সবই করেছি। এখন আমরা হতাশ, তবে এই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে চাই।”

উল্লেখ্য, জাপান এখন পর্যন্ত আটটি বিশ্বকাপে অংশ নিয়েছে। এর মধ্যে চারবার শেষ ষোলোয় উঠে সেটিই দেশটির বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ সাফল্য।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By