সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার চাইলেন নৌপরিবহন উপদেষ্টা

সীমু দা
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

জাতিসংঘের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, জাতিসংঘের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি। বৈশ্বিক শান্তি রক্ষার ক্ষেত্রে দায়িত্বশীলতা কেবল শক্তিধর রাষ্ট্রগুলোর নয়, বরং সব সদস্য দেশের জন্যই সমানভাবে প্রযোজ্য। 

জাতিসংঘ দিবস-২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে “জাতিসংঘ দিবস: জাতিসংঘ সংস্কারের  পর্যালোচনা ও মূল্যায়ন” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স, হুসাইন অ্যান্ড হুসাইন ফাউন্ডেশন এবং ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের লুটন শাখা।

বাংলাদেশ শান্তিপ্রিয়, নিরপেক্ষ ও গঠনমূলক অবস্থান থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে বদ্ধপরিকর উল্লেখ করে উপদেষ্টা বলেন, বর্তমান বিশ্বব্যবস্থায় বহুপাক্ষিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার পুনর্গঠনের এখনই উপযুক্ত সময়। 

ইউএনএ–লুটন (ইউকে)–এর সেক্রেটারি ড. ডেভিড চিজম্যান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি জাতিসংঘের ভেটো প্রক্রিয়া পুনর্বিবেচনা এবং বৃহত্তর বৈশ্বিক সহযোগিতার ওপর জোর দেন।

সংস্থাটির সভাপতি ড. নাজিয়া খানম তরুণ প্রজন্মকে জাতিসংঘের মূল্যবোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানান এবং নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এসআইপিজি–এর সিনিয়র রিসার্চ ফেলো অ্যাম্বাসেডর এমডি. সুফিউর রহমান বলেন, জাতিসংঘকে আরও কার্যকর করতে ধাপে ধাপে বাস্তবসম্মত সংস্কার প্রয়োজন।

অনুষ্ঠানের সমাপনীতে ইউএনএ–লুটন (ইউকে) বাংলাদেশের সামাজিক উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) প্রচারে অবদানের জন্য ডাকবক্স ফাউন্ডেশন, পাবলিক স্পিকিং ফাউন্ডেশন এবং প্রাণ–আরএফএল গ্রুপকে সম্মাননা দেওয়া হয়।

সেমিনারে কূটনীতিক, অ্যাকাডেমিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা এ আয়োজনকে জাতিসংঘ সংস্কার ও বৈশ্বিক শাসন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে সময়োপযোগী ও ফলপ্রসূ একটি আলোচনা প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By