শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

চূড়ান্ত হচ্ছে পে-স্কেল, যে অনুপাতে বাড়ছে বেতন

সীমু দা
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A7%AF%E0%A7%A6 %E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6 %E0%A6%AC%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8 %E0%A6%AC%E0%A7%83%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%81%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%A8 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2 %E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%A8

নবম জাতীয় পে স্কেলের সর্বনিম্ন বেতন নির্ধারণে পে কমিশন তিনটি প্রস্তাব উত্থাপন করেছে। এসব প্রস্তাবের মধ্য থেকে একটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। একই সঙ্গে নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত পে স্কেল–সংক্রান্ত পূর্ণ কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কমিশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান, এনডিসি, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন, সদস্যসচিব মো. ফরহাদ সিদ্দিকসহ খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে আরও জানা গেছে, বেতনের অনুপাত নির্ধারণে ১:৮, ১:১০ ও ১:১২—এই তিনটি বিকল্প প্রস্তাব আলোচনায় আসে। আলোচনার পর ১:৮ অনুপাত চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব পর্যালোচনা হয়েছে। পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে।

এদিকে সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব এসেছে। এর মধ্যে প্রথম প্রস্তাব ২১ হাজার টাকা বেতন স্কেল ধরা হয়েছে।

দ্বিতীয় প্রস্তাবে ১৭ হাজার এবং সর্বশেষ তৃতীয় প্রস্তাবে ১৬ হাজার টাকা বেতন স্কেল করার প্রস্তাব করা হয়েছে।

১:৮ অনুপাত বলতে বোঝানো হচ্ছে সরকারি পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের পার্থক্য। জাতীয় বেতন কমিশনের মতামত ফরমের ১১ নম্বর প্রশ্নে প্রস্তাবিত পে স্কেলে এই অনুপাত কত হওয়া উচিত—তা নিয়ে আলোচনা চলছে। সেখানে ১:৮, ১:১০, ১:১২ এবং অন্যান্য অপশন দেওয়া হয়েছে।

এই অনুপাতের অর্থ হলো সর্বনিম্ন গ্রেড (২০তম গ্রেড) ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের তুলনা। উদাহরণ হিসেবে, যদি ২০তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর মূল বেতন ১ টাকা ধরা হয়, তাহলে ১:৮ অনুপাতে সর্বোচ্চ গ্রেডের কর্মচারীর মূল বেতন হবে ৮ টাকা।

আরও সহজভাবে বলা যায়, যদি সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১০০ টাকা হয়, তাহলে ১:৮ অনুপাত অনুযায়ী সর্বোচ্চ গ্রেডের মূল বেতন দাঁড়াবে ৮০০ টাকা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By