শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু বিকাশ, রবিসহ অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেপ্তার শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি

চিনি-চুন-আটা-রঙ দিয়ে তৈরি হচ্ছে ‘খেজুরের গুড়’

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৭:৪০ পূর্বাহ্ন

কোনও ধরনের রস ছাড়াই তৈরি করা হচ্ছে ‘খেজুরের গুড়’। চিনি, চুন, কাপড়ের রঙ ও আটা দিয়ে তৈরি হচ্ছে আখ ও খেজুরের গুড়। খবর পেয়ে বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার শাহাপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব।

এ সময় বিপুল পরিমাণ চিনি ও ভেজাল গুড় জব্দ করা হয়। এ ঘটনায় একটি কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করে রাজশাহী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

অধিদফতরের উপপরিচালক ইব্রাহিম হোসেন বলেন, ‘পর্যায়ক্রমে আরও কারখানায় অভিযান চালানো হবে। একইসঙ্গে ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হবে।’

স্থানীয় সূত্রে জানা যায়, আড়ানী পৌরসভার শাহাপুর এলাকায় গ্রামে গুড় তৈরির তিনটি কারখানা আছে। কারখানাগুলোতে আখ এবং খেজুরের রস ছাড়াই গুড় তৈরি করা হয়। কোনও কোনও কারখানায় দেখা গেছে, চুলার কড়ায়ে গুড় তৈরি হচ্ছে। তার পাশেই বিভিন্ন খাঁচের ওপর ফেলে দেওয়া হচ্ছে আকৃতি। তৈরি হওয়া গুড়গুলো পরবর্তীতে স্থানীয়সহ বিভিন্ন বাজারে পাঠানো হয়। এই এলাকায় গুড় তৈরি করেন নানটু মিয়া। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়েছেন। তার স্ত্রী লাকি ভেজাল গুড়ের কথা স্বীকার করে বলেন, ‘গুড়গুলো তৈরিতে কোনও ধরনের রস ব্যবহার করা হয় না। শুধু চিনি দিয়ে আখ ও খেজুরের গুড় তৈরি করা হয়। এর মধ্যে মেশানো হয়, চিনি, কাপড়ের রঙ, আটা, হাইড্রোজ, গ্যাস পাউডার। এরপর এগুলো রাজশাহী, নাটোর, পাবনার বিভিন্ন মোকামে পাঠানো হয়। সেগুলোতে বিভিন্ন দামে কেনাবেচা হয়।

র‌্যাব-৫-এর উপঅধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমান বলেন, ‘এখানে যে গুড়গুলো রয়েছে সেখানে আখ বা খেজুরের রসের কোনও উপস্থিতি নেই। সবগুলো চিনি ও কেমিক্যাল দিয়ে তৈরি। কারখানাগুলো প্রায় একটনের মতো গুড় রয়েছে। এইগুলো ধ্বংস করা হবে।’

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মুখপত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘রাসায়নিক দ্রব্য কোনোভাবেই স্বাস্থ্যের জন্য কাজের নয়। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এর ফলে শরীরে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হবে, হতে পাড়ে ক্যানসার। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সব থেকে বেশি ক্ষতি হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By