বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

চলন্ত ট্রেনের নিচে চলে যাচ্ছিল তরুণী, তিন পথচারীর সাহসিকতায় ফিরল প্রাণ

সীমু দা
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ২:২৩ অপরাহ্ন
%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3%E0%A7%80 %E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AA%E0%A6%A5%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B2

আর কয়েক সেকেন্ডের ব্যবধান। চোখের সামনে যেন নিভে যেতে বসেছিল একটি তাজা প্রাণ। চলন্ত আন্তঃনগর ট্রেনের নিচে পড়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ছিলেন এক তরুণী। কিন্তু শেষ মুহূর্তে তিন পথচারীর অসাধারণ সাহসিকতা, মানবিকতা ও উপস্থিত বুদ্ধিতে মৃত্যুকে হারিয়ে নতুন জীবন ফিরে পান তিনি। হৃদয়বিদারক সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসছেন ওই তিন ব্যক্তি।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে এক মিনিট চার সেকেন্ডের একটি ভিডিও গণমাধ্যমকর্মীদের নজরে আসে। ভিডিওতে দেখা যায়, চলন্ত ট্রেনের গর্জনের মধ্যেই প্ল্যাটফর্মের কিনারায় ঝুলে থাকা এক তরুণীর দুই হাত শক্ত করে ধরে রেখেছেন তিন ব্যক্তি।

একজন তার পিঠে হাত রেখে সাহস জোগাচ্ছেন, আরেকজন বারবার বলছেন, “আপা, কোনো সমস্যা নেই, নড়াচড়া কইরেন না।” অন্য একজন সান্ত্বনা দিয়ে বলছেন, “আল্লাহ বাঁচাবেন।”

চারদিকে তখন আতঙ্ক আর উৎকণ্ঠা। চলন্ত ট্রেনের প্রতিটি বগি যেন মৃত্যুর ছায়া হয়ে ছুটে যাচ্ছিল তরুণীর গা ঘেঁষে। উপস্থিত মানুষের বুক কাঁপছিল শঙ্কায়। কেউ নিঃশব্দে প্রার্থনা করছিলেন, কেউ তাকিয়ে ছিলেন নিঃশ্বাস বন্ধ করে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ জুন) বিকেলে গাইবান্ধা রেলস্টেশনে। একটি আন্তঃনগর ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে রেললাইনে পড়ে যান ওই তরুণী। ঠিক সেই মুহূর্তে ট্রেন চলতে শুরু করায় পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। তবে প্ল্যাটফর্মে থাকা তিন ব্যক্তি মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তার হাত ধরে রাখেন। দীর্ঘ কয়েকটি সেকেন্ড মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর ট্রেনটি চলে গেলে অবশেষে তাকে নিরাপদে প্ল্যাটফর্মে তুলে আনা হয়।

ভিডিওতে দেখা যায়, ট্রেনটি সম্পূর্ণ চলে যাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলে একজন বলে ওঠেন, “আলহামদুলিল্লাহ।” এরপর উপস্থিত মানুষের মুখেও ফুটে ওঠে স্বস্তি আর আবেগ।

প্রত্যক্ষদর্শী তাজুল ইসলাম, রানা মিয়া ও লেবু মিয়া জানান, তরুণীটি একটি ব্যাগ নিয়ে প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। ট্রেন আসার পর তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। তখন কয়েকজনের তাৎক্ষণিক উদ্যোগেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ঘটনাস্থলে উপস্থিত কলেজ শিক্ষক আনোয়ার হোসেন বলেন, “প্ল্যাটফর্মে থাকা ওই ব্যক্তিদের সাহসিকতা ও মানবিকতা সত্যিই প্রশংসার দাবিদার। কয়েক সেকেন্ড দেরি হলে হয়তো আমরা একটি মর্মান্তিক মৃত্যুর খবর শুনতাম। তাদের কারণে একটি প্রাণ বেঁচে গেছে।”

স্থানীয়দের অনেকেই বলছেন, এটি শুধু একটি উদ্ধার অভিযান নয়, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। যখন চারদিকে স্বার্থ আর উদাসীনতার অভিযোগ শোনা যায়, তখন তিন সাধারণ মানুষের অসাধারণ সাহসিকতা প্রমাণ করল—মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সেই তরুণীর গল্প এখন গাইবান্ধাজুড়ে মানবতার এক অনন্য উদাহরণ হয়ে ছড়িয়ে পড়েছে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By