নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশনের অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটি। প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে তাকে এই শোকজ নোটিশ দেওয়া হয়।
বুধবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের নির্বাচনী অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এ সংক্রান্ত আদেশ দেন।
আদেশে উল্লেখ করা হয়, প্রতীক বরাদ্দের পূর্বেই সরোয়ার আলমগীর ফটিকছড়ির বিভিন্ন এলাকায় ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ভোট চেয়ে সভা ও প্রচারণা চালান। পাশাপাশি তার ব্যক্তিগত ফেসবুক পেজেও সংশ্লিষ্ট প্রচারণার ভিডিও পাওয়া গেছে।
কমিটির মতে, এসব কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধিমালা ২০২৫-এর ৩, ১৬, ১৮ ও ২৭ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে আগামী ১৮ জানুয়ারি (রবিবার) বেলা সাড়ে ১১টায় তাকে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);