শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ তিন জন গ্রেফতার

সীমু দা
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে তিন জনকে অস্ত্র, কার্তুজসহ গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) রাতে এবং সোমবার সকালে জেলা গোয়েন্দা শাখা, রাউজান থানা ও হাটহাজারী মডেল থানার যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিন জনের মধ্যে জেলার রাঙ্গুনিয়া থেকে হুমায়ুন উদ্দিন ওরফে লেদাইয়া, রাউজান থেকে শাহ আলম এবং হাটহাজারী থেকে মো. হানিফ নামে একজনকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৭ নভেম্বর) বিকালে চট্টগ্রাম জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সোমবার (১৬ নভেম্বর) দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পদুয়া ইউনিয়নের মৌলভীখীল তিন রাস্তার মোড়ে জেলা গোয়েন্দা শাখা ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যৌথভাবে চেকপোস্ট স্থাপন করে। এ সময় হুমায়ুন উদ্দিন ওরফে লেদাইয়া নামের এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাউজান থানাধীন মাহবুবুল আলম নামের এক ব্যক্তির ঘরের পাশের ঝোপ থেকে ১টি এলজি এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

অপরদিকে, আজ সোমবার ভোরে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ান পাড়ার ২ নম্বর রোডে হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং সন্ত্রাসী শাহ আলমকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে দৌড়ে পালাতে গিয়ে শাহ আলম হাতে থাকা একটি বিদেশি পিস্তল বাড়ির পাশের আলী কন্ট্রাক্টরের পুকুরে ফেলে দেন। ধাওয়া করে তাকে গ্রেফতারের পর তার বসতঘর তল্লাশি করে দেশে তৈরি ৪টি এলজি, ২টি কার্তুজ, ১টি কার্তুজের খোসা ও ১টি গুলির খোসা পাওয়া যায়। পরে জেলা গোয়েন্দা শাখার সহযোগিতায় শাহ আলমের পুকুরে ফেলে দেওয়া বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি পুকুর থেকে উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও অপহরণসহ মোট ৯টি মামলা রয়েছে। এ ছাড়া হত্যা, ডাকাতি ও অপহরণ মামলায় তার বিরুদ্ধে ৪টিতে গ্রেফতারি পরোয়ানা আছে। গ্রেফতার শাহ আলম চাঞ্চল্যকর হাকিম হত্যা মামলার অন্যতম প্রধান আসামি।

এ ছাড়াও হাটহাজারী মডেল থানার এসআই রুপন নাথের নেতৃত্বে ফতেহপুর ইউনিয়নের শয্যাপাড়া এলাকা থেকে যুবলীগকর্মী মো. হানিফকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার মোবাইল ফোন পর্যালোচনায় বিভিন্ন ককটেল বিস্ফোরণ ও টায়ার জ্বালিয়ে ত্রাস সৃষ্টির একাধিক ভিডিও পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে হানিফ বর্তমান পরিস্থিতিতে গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন স্থানে নাশকতা পরিকল্পনার কথা স্বীকার করে বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে ১৬টি মামলা তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By