ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ‘আলোচিত’ উপ-কমিশনার (ডিসি) মাসুদকে চট্টগ্রামের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে।
এদিকে, চট্টগ্রামের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনের পুলিশ সুপার করা হয়েছে। তিনি গত বছরের ২৪ নভেম্বর লটারির মাধ্যমে চট্টগ্রামের নতুন পুলিশ সুপার পদে নিয়োগ পান। এর আগে, নাজির আহমেদ খাঁন কুমিল্লার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
বগুড়া জেলার সন্তান মাসুদ আলম রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) দায়িত্বে ছিলেন। এর আগে তিনি পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);