ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার ঝুঁকি এড়াতে শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কুয়াশার তীব্রতার কারণে নদীপথে দৃশ্যমানতা কমে যাওয়ায় সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় মাঝনদীতে একটি ফেরি আটকে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম।
তিনি জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে পাটুরিয়া ঘাটের ৩ নম্বর ঘাটে তিনটি এবং ৪ নম্বর ঘাটে দুটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।
অপরদিকে দৌলতদিয়া প্রান্তের ৭ নম্বর ঘাটে তিনটি এবং ৪ নম্বর ঘাটে একটি ফেরি নোঙর অবস্থায় রয়েছে। কুয়াশার পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);