শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

সীমু দা
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদে দুর্বৃত্তদের ককটেল হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কোটালীপাড়া থানায় একটি এবং রাত ৯টার দিকে উপজেলা পরিষদ লক্ষ্য করে আরও দুটি ককটেল নিক্ষেপ করা হয়।

গতকাল দুপুরে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর রাতে ওই হামলার ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, গতকাল রাত ১০টার দিকে থানায় এবং এর আগে রাত ৯টার দিকে উপজেলা পরিষদ লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা।

ককটেল হামলায় কোটালীপাড়া থানার কনস্টেবল আইরিন নাহার (৩১), আরিফ হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৫২) আহত হন। তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, ‘আহত পুলিশ সদস্যরা আমাকে জানিয়েছেন, থানায় কর্তব্যরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হন। তাদের শরীরে স্প্লিন্টারের আঘাত ছিল। তবে তারা শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By