শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে বৃদ্ধা আহত

সীমু দা
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬:০৯ পূর্বাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ লাল মোন বিবি (৬৫) নামের এক বৃদ্ধা আহত হয়েছেন। কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাধাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। লাল মোন বিবি কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামের ‍মৃত আশ্রাফ আলী সরদারের স্ত্রী।

ভাঙ্গারহাট নৌ পুলিশ তদন্ত কেন্দের ইনচার্জ পরিদর্শক এমদাদুল হক বলেন, ‘লাল মোন বিবি একজন টোকাই। বিভিন্ন এলাকায় লোহা, প্লাস্টিকের বোতল, কাগজসহ বিভিন্ন মালামাল কুড়িয়ে এনে ভাঙ্গারির দোকানে বিক্রি করে। অন্যান্য দিনের মতো সারাদিন বিভিন্ন এলাকা থেকে মালামাল কুড়িয়ে রাধাগঞ্জ এলাকায় মালামালগুলো বাছাই করছিল। এ সময় তার সংগৃহীত লাল টেপ দিয়ে মোড়ানো একটি জর্দার কৌটার (ককটেল) বিস্ফোরণ ঘটে। এতে তিনি আহত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে।’

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার কুমার মৃদুল দাস বলেন, ‘মহিলার বাম হাতের বৃদ্ধা আঙ্গুলের নিচে গভীর ক্ষত হয়েছে। এছাড়া গাল ও বাম হাতের কনুইয়ের ওপর কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By