শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

গেস্টরুম-গণরুম নির্যাতনের বিচার ও আবাসন সংকটে ছাত্রদলের স্মারকলিপি

সীমু দা
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
%E0%A6%97%E0%A7%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%B0%E0%A7%81%E0%A6%AE %E0%A6%97%E0%A6%A3%E0%A6%B0%E0%A7%81%E0%A6%AE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%93 %E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গেস্ট রুম ও গণরুমের মাধ্যমে অতীতে শিক্ষার্থীদের ওপর চালানো নির্যাতনের বিচার এবং আবাসন সংকট নিরসনের দাবিতে উপাচার্য অধ্যাপক ড এ বি এম ওবায়দুল ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনটি একটি স্মারকলিপি দেয়।

এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, অতীতে হলগুলোতে গেস্টরুম ও গণরুমের নামে ভিন্নমতের শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এতে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত হয়েছে, কেউ কেউ পড়াশোনা শেষ করতে পারেননি। এসব ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, এ বিষয়ে আগে প্রশাসনের কাছে একাধিকবার দাবি জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই বর্তমান প্রশাসনের কাছে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে বিষয়টি তদন্তের আহ্বান জানান তিনি।

অভিযোগ করে তিনি বলেন, অতীতে গেস্টরুম ও গণরুম নির্যাতনের সঙ্গে জড়িতরা এখন তা অস্বীকার করে উল্টো অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে তাদের কাছে প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

আবাসন সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টি পুরোপুরি আবাসিক না হওয়ায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের আসন বরাদ্দ ঘিরে গেস্টরুম ও গণরুম সংস্কৃতি গড়ে ওঠে। তাই নতুন শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ এবং যারা আসন পাবে না, তাদের জন্য আবাসনবৃত্তির ব্যবস্থা করার দাবি জানান তিনি।

এ সময় সংগঠনের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে এবং কোনো সংগঠনের কর্মকাণ্ড যেন সাধারণ শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে বিঘ্ন না ঘটায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By