শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

গানপাউডার দিয়ে ট্রেনের বগিতে আগুন

সীমু দা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে নিয়ে আসেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় আনসার সদস্যদের ধাওয়ায় পালিয়ে যায় নাশকতাকারীরা।

বুধবার (১৯ নভেম্বর) ভোরে ময়মনসিংহ রেল স্টেশনের ওয়াশপিটে এই ঘটনা ঘটে।

এ সময় দুর্বৃত্তদের আগুনে ট্রেনটির একটি বগির কয়েকটি সিটের বেশকিছু অংশ পুড়ে যায়। একই সঙ্গে অন্য আরও কয়েকটি সিটে গান পাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে রাখতে দেখা যায়।

ময়মনসিংহ রেল স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন খবরের সত‍্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক সাহসী ভূমিকার ফলে দুর্বৃত্তদের অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। বর্তমানে ময়মনসিংহ জংশন রেলস্টেশনের ট্রেন চলাচল এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহ সিআরপি থানার ওসি আখতার হোসেন বলেন, স্টেশন প্ল্যাটফর্মের বাইরের অংশে জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়ামোছা করার জন্য ওয়াশপিটে দাঁড় করানো ছিল। সেখানে এমনিতেই রাতে অনেক অন্ধকার থাকে। এই সুযোগে নাশকতার উদ্দেশে ভোরে একদল দুর্বৃত্ত গানপাউডার এবং পেট্রোল দিয়ে ট্রেনে আগুন দেয়। তবে বিষয়টি টের পাওয়ায় আনসার সদস্যদের ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে গেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

তিনি আরও বলেন, বতর্মানে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে নাশকতা চেষ্টার ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By