শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা, সন্দেহভাজন দুজন আটক

সীমু দা
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

গাজীপুরের কোনাবাড়ীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা ও তার স্বামীকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে র‌্যাব। শনিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়েছে বলে রবিবার (১৬ নভেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন গাজীপুর র‌্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাকিব হাসান।

শনিবার সন্ধ্যায় নরসিংদীর মাধবদী উপজেলার আলগী এলাকা থেকে এক যুবক (২২) ও বাগেরহাটের কচুয়া উপজেলার দেপাড়াবাজার এলাকা থেকে আরেকজনকে (২০) আটক করা হয়। তারা হত্যাকাণ্ডের পর গাজীপুর থেকে পালিয়ে আত্মগোপনে ছিলেন বলে দাবি করেছে র‌্যাব। এর আগে শুক্রবার রাত ১১টার দিকে কোনাবাড়ী থানার বাইমাইল এলাকার ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার হন গৃহবধূ রহিমা খাতুন (৩৮)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিনোয়াটি গ্রামের শাজাহান সরকারের মেয়ে ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের ইমরান হোসেনের স্ত্রী।

র‍্যাব কর্মকর্তা রাকিব হাসান বলেন, ‘ইমরান তার স্ত্রী রহিমা খাতুনকে নিয়ে বাইমাইলে ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার রাত ১১টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা ঘরে ঢুকে রহিমাকে গলা কেটে হত্যা করে। এ সময় ইমরানকে গলা কেটে জখম করা হয়। খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ইমরানকে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। রহিমার লাশ ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় রহিমার ভাই আব্দুর রহিম কোনাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলার পর সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করে র‌্যাব। পরে তাদের কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।’

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘সন্দেহভাজন দুই ব্যক্তিকে থানায় সোপর্দ করেছে র‌্যাব। তারা ঘটনায় জড়িত কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By