শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরে কলোনিতে আগুন, পুড়ে গেছে শতাধিক ঘর

সীমু দা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:৩৯ পূর্বাহ্ন

গাজীপুরের মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে টিনশেড কলোনির অন্তত ১০০ ঘর পুড়ে গেছে। বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

কলোনির বাসিন্দারা জানিয়েছেন, বিকালে রুমেল পাঠানের টিনশেড কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রথমে নেভানোর চেষ্টা করেন। তীব্রতা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেন। প্রথমে কোনাবাড়ীর মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।

কলোনির বাসিন্দা পোশাকশ্রমিক শাহ আলম বলেন, ‌‘আমি কাজ ছিলাম। হঠাৎ ফোন আসে বাসায় আগুন লেগেছে। গিয়ে দেখি ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে।’

আরেক পোশাকশ্রমিক রহিমা বেগম বলেন, ‘মাত্র কয়েকদিন আগে বেতন পেয়েছি। বেতনের সব টাকা ঘরে ছিল। এখনও বাড়িতে টাকা পাঠাইনি। সব পুড়ে গেলো। এখন কী করবো কিছুই বুঝতে পারছি না।’

কলোনির মালিক রুমেল পাঠান বলেন, ‘আমার টিনশেড কলোনির ১০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কোনও ঘরের মালামাল বের করা সম্ভব হয়নি। আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা এসব ঘরে থাকতো। তাদের সবার ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ‌‘প্রথমে মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট নিয়ন্ত্রণে যোগ দেয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By