শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

গণভোট ও সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিএনপি জয়ী হবে: আমান উল্লাহ আমান

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৫০ পূর্বাহ্ন

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত গণভোট ও সংসদ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বলে আশা ব্যক্ত করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা–২ আসনে দলটির মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান। 

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে সাভারের আমিনবাজার এলাকায় নির্বাচনি প্রচারণাকালে তিনি এ মন্তব্য করেন।

আমান উল্লাহ আমান বলেন, ‘বিএনপির প্রতি যে সমর্থন- আজকে এই আমিন বাজারের জনগণ প্রমাণ করেছে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন হবে আগামী ২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে জনগণের সমর্থন নিয়ে খালেদা জিয়া ও তারেক রহমান বাংলাদেশে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

নির্বাচন নিয়ে চক্রান্তের ইঙ্গিত করে তিনি বলেন, ‘যদি কেউ চক্রান্ত করতে চায়, যদি কেউ নির্বাচন বানচাল করতে চায় তাকে আপনারা প্রতিরোধ করবেন। এমন কোনও বাধাই নির্বাচন বন্ধ করতে পারবেনা। নির্বাচন প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারির প্রথমার্ধেই ইনশাআল্লাহ নির্বাচন হবে।’

সমাবেশে উপস্থিত ছিলেন- সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By