বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে

সীমু দা
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
%E0%A6%97%E0%A6%A3%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%9C%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%B6%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A6%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87

শহীদ আবু সাঈদসহ জুলাই শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা, তাদের জীবন ও আত্মত্যাগকে শিক্ষা, ইতিহাস ও সংস্কৃতির অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে আলোচনা সভা করে বাংলাদেশ সুশীল ফোরাম। গতকাল ১৫ই জুলাই ২০২৬ইং বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ‘শহীদ আবু সাঈদ হত্যা ও জুলাই যুদ্ধে নিহত শহীদদের স্মরণে’ এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুশীল ফোরামের সভাপতি মোহাম্মদ জাহিদ।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এস এম শহীদুল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক নূর নবী মানিক। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাগপার সাবেক সাধারণ সম্পাদক আসাদুর রহমান, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি আলতাফ উদ্দিন মোল্লা, শহীদ আবু সাঈদের বড় ভাই মো. রমজান আলী, বাংলাদেশ সুশীল ফোরামের সাধারণ সম্পাদক ডা. আল হাসান মোবারক, বাংলাদেশ মুসলিম সমাজের সভাপতি মো. মাসুদ হোসেনসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।

উপস্থিত ছিলেন বাংলাদেশ সুশীল ফোরামের সহ-সভাপতি ডা. আবুল হাসনাত মো. আমিন, ফজলুল করিম শামীম, জবা ইসলাম, বিভিন্ন পেশার প্রতিনিধিরা।

শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক নূর নবী মানিক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সব শহীদের আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। তরুণদের নেতৃত্বে সংঘটিত এই আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। অনেকেই এ আন্দোলনকে দেশের ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে অভিহিত করেন।

জুলাই সনদের প্রসঙ্গ তুলে নূর নবী মানিক বলেন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তির অংশগ্রহণে প্রণীত এ সনদের প্রতি জনগণের ব্যাপক সমর্থন রয়েছে। জনগণের সেই প্রত্যাশা বাস্তবায়নে বিলম্ব হলে তা শহীদদের আত্মত্যাগের চেতনার সঙ্গে সাংঘর্ষিক হবে।

বাংলাদেশ সুশীল ফোরামের সভাপতি মোহাম্মদ জাহিদ বলেন, জনগণের রায় ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখলে তা নতুন করে স্বৈরতান্ত্রিক প্রবণতার জন্ম দিতে পারে। তাই জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

বাংলাদেশ সুশীল ফোরাম আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, শহীদ আবু সাঈদসহ জুলাই শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা, তাদের জীবন ও আত্মত্যাগকে শিক্ষা, ইতিহাস ও সংস্কৃতির অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। তারা বলেন, জুলাই সনদের বাস্তবায়নই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। তাই গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

বক্তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের স্বপ্ন বাস্তবায়নেই প্রতিষ্ঠিত হবে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By