শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, লাখেরও বেশি মৃত্যুর শঙ্কা ঢাকাসহ ১৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রীর ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি, পিছু ছাড়ছেন না এমবাপ্পে-হালান্ড ৭ জেলায় ঝড়-বজ্রপাতের সতর্কতা, সন্ধ্যার মধ্যে দুর্যোগের শঙ্কা হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’ হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর নকআউটে নরওয়ে ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ

গণতন্ত্র ও সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: দুলু

সীমু দা
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৯:১১ অপরাহ্ন
%E0%A6%97%E0%A6%A3%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%93 %E0%A6%B8%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AD%E0%A7%82%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE %E0%A6%85%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE %E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2%E0%A7%81

গণতন্ত্র প্রতিষ্ঠা ও সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

লালমনিরহাট জেলার পাঁচ উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘প্রেস ফাইভ’- এর লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে দুলু আরো বলেন, উত্তরাঞ্চলের সাংবাদিকদের এই ঐক্যবদ্ধ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রেস ফাইভ ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

“উত্তরের সংযোগ” স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (০৬ জানুয়ারি) লালমনিরহাট শহরের হামার বাড়ি হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির লোগো উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা, দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রেস ফাইভ-এর আহ্বায়ক আলতাফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন প্রমূখ।

এসময় প্রেস ফাইভ-এর উপদেষ্টা রেজাউল করিম মানিক, মেহেদী হাসান জুয়েল, তৌহিদ লিটন, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, নূর আলমগীর অণু, ফারুক আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে আনুষ্ঠানিকভাবে প্রেস ফাইভ-এর লোগো উন্মোচন করা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By