শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

গণঅভ্যুত্থানের অংশীদার দলগুলো মিলে সমঝোতার নির্বাচন চাই: নুর

সীমু দা
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:৪৭ পূর্বাহ্ন

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আমরা চাই আগামীতে একটা সমঝোতার নির্বাচন। এই গণঅভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো সবাই মিলে একটি সমঝোতার নির্বাচন হবে।’

মঙ্গলবার (১৮ নভেম্বর) শেষ বিকালে পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি একথা বলেন।

সমঝোতার নির্বাচন প্রসঙ্গে জনসভায় নুর আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের অংশীজনরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ১৬ বছরের ফ্যাসিবাদকে পরাজিত করেছে। আগামীতে সেই গণঅভ্যুত্থানের অংশীজনরা ঐক্যবদ্ধ থেকে একটা নির্বাচন করুক।

‘এই নির্বাচনে আমরা সব রাজনৈতিক দল মিলে আসন সমঝোতার আলাপ-আলোচনা করছি। কিন্তু দেখা যায়, আঞ্চলিক পর্যায়ের কিছু নেতৃবৃন্দের অতি উৎসাহী ভূমিকার কারণে এই জাতীয় ঐক্য বিনষ্ট হতে যাচ্ছে। জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্ট হওয়ার মধ্য দিয়ে দেশে আরেকটি সংকট তৈরি করার পাঁয়তারা চলছে। আমরা সেই ফাদে পা দেবো না।’

তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘ঢাকায় পরিচিতি থাকা সত্ত্বেও সেখানে নির্বাচন না করে এলাকার মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে আমি এখান থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার শক্তি। আমি আপনাদের প্রতিনিধি। পুলিশ, প্রশাসন ও সরকার কাউকে তোয়াক্কা করি না। সত্যকে সত্য বলেছি, মানুষের পক্ষে লড়াই করেছি। ইনশাআল্লাহ, আপনারা পাশে থাকলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।’

দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব মিলন মিয়ার সঞ্চালনায় জনসভায় ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজান হাওলাদার, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম আহ্বায়ক আবু কালাম পঞ্চায়েত, জেলা ও বিভিন্ন উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By