শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
বিকাশ, রবিসহ অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেপ্তার শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি ৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ

গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চৌদ্দকাউনিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় জয় সরকার (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর গ্রামজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে। নিহত জয় সরকার ওই গ্রামের জামাল সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জামাল সরকারের পরিবারের সঙ্গে গ্রামের নান্নুর পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। বেশ কয়েকবার নান্নুর ও তার লোকজন জামালের পরিবারে ওপর হামলা চালান।

বুধবার রাতে নান্নু ও বেকু হাসানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী স্কুলের সামনের সড়কে জয়ের ওপর হামলা চালান। তারা ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাকে গুরুতর আহত জখম অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরে আলম জিকু বলেন, রাত সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের বাবা জামাল সরকার অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।

ঘটনার বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও অভিযুক্ত নান্নু ও বেকু হাসানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By