শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ক্যামেরা হাতে দাবার ঘুঁটির মাঝে তানজিন তিশা, কী দেখছেন নায়িকা

সীমু দা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:০১ পূর্বাহ্ন

চারদিকে সাদা-কালো দাবার ঘুঁটি। মাঝে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী তানজিন তিশা। তার একহাতে ডিজিটাল ক্যামেরা। নিচের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। ‘সোলজার’ চলচ্চিত্রের নতুন পোস্টারে এভাবেই পাওয়া গেলো তাকে। এতে প্রথমবার ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন এই তারকা। 

নতুন পোস্টারটি সোমবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তানজিন তিশা লিখেছেন, ‘আপনার সৈনিক আপনার সেবায়!’

দেশপ্রেমের গল্প নিয়ে ‘সোলজার’ নির্মাণ করছেন ছোট পর্দার নির্মাতা সাকিব ফাহাদ। এটাই তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। এতে থাকছে নতুন বাংলাদেশের সেই সাহসী প্রজন্মের গল্প; যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, অধিকার আদায়ে সোচ্চার হয় ও দেশের জন্য কিছু করতে চায়।

শাকিব খান অভিনীত একজন সরকারি কর্মকর্তার চরিত্রে পাওয়া যাবে সংগ্রামী সাধারণ নাগরিকের প্রতিচ্ছবি, যে দেশের জন্য লড়াই করে। ছবিটির প্রথম ঝলকের ভিডিওতে গালভর্তি দাড়ি ও মুখে জখম নিয়ে ওপরে তাকিয়ে চিৎকার করতে দেখা যায় তাকে। ভিডিওর সবশেষে তিনি প্রশ্ন করেছেন, ‘তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি?’ এরপর ‘সোলজার’-এর প্রথম অফিসিয়াল পোস্টারে ক্লিন শেভ লুকে গোঁফে হাজির হয়েছেন তিনি।

তানজিন তিশা (ছবি: ফেসবুক)

‘সোলজার’ ছবির আরেক নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। এতে আরও অভিনয় করছেন তৌকীর আহমেদ ও তারিক আনাম খান। 

চলতি বছরের শেষে অথবা আগামী বছর দুই ঈদের মধ্যবর্তী কোনও সময়ে ‘সোলজার’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এতে অর্থলগ্নি করেছে ‘হাওয়া’, ‘মনপুরা’সহ বেশ কিছু ব্যবসাসফল ছবির প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By