ময়মনসিংহের গফরগাঁওয়ে দুষ্কৃতিকারীরা রেললাইন কেটে ফেলায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে গফরগাঁও রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, স্টেশনের আউটার সিগন্যালসংলগ্ন মূল রেললাইনের এক পাশের লোহার দণ্ডের প্রায় ২০ মিটার অংশ কেটে ফেলে দুর্বৃত্তরা। ওই কাটা অংশ দিয়ে ট্রেনটি অতিক্রম করার সময় হঠাৎ করে দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
ভোরে সংঘটিত এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার ফলে ঢাকা–জয়দেবপুর–জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী যাত্রীদের বরাতে জানা গেছে, তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ২০ মিনিটের দিকে গফরগাঁও স্টেশনের আউটার সিগন্যাল অতিক্রম করার সময় হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত হয়। একপর্যায়ে ট্রেনের বগিগুলো বিকট শব্দে লাইন থেকে ছিটকে পড়ে থেমে যায়।
যাত্রীরা জানান, ট্রেনটির গতি তুলনামূলক কম থাকায় বড় ধরনের প্রাণহানি বা গুরুতর ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষও নিশ্চিত করেছে, দুটি বগি রেললাইনের ওপর আড়াআড়িভাবে আটকে থাকায় এ রুটে সব ধরনের ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।
ঘটনার খবর পাওয়ার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা শুরু করে। লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য ঢাকা থেকে একটি রিলিফ বা উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়, যা সকাল ৯টার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছায়।
বর্তমানে রেলওয়ের প্রকৌশলী ও উদ্ধারকর্মীরা লাইন মেরামত ও বগি সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটের আন্তঃনগর ও মেইল ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে। এতে ঢাকা ও ময়মনসিংহের মধ্যে চলাচলকারী হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
এদিকে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রেললাইনের প্রায় ২০ মিটার অংশ সুপরিকল্পিতভাবে কেটে ফেলার বিষয়টি তদন্ত করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিকভাবে ঘটনাটিকে নাশকতামূলক কর্মকাণ্ড হিসেবে দেখা হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সংস্কার কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে রেললাইনটি পুনরায় চলাচলের উপযোগী করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);