বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক আর নেই

সীমু দা
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৪:০৪ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95 %E0%A6%86%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%95 %E0%A6%86%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%95 %E0%A6%86%E0%A6%B0 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%87

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমাজসেবক লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। পরবর্তীতে স্ট্রোক করলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে ঢাকার সুপার স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমাজসেবক ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজবাড়ী জেলা শাখার সাবেক সহ-সভাপতি এবং কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি ছিলেন একজন সজ্জন, জনবান্ধব ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফেরদৌস নসিবের দোয়া করা হচ্ছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By