প্রাথমিক শিক্ষা পদক ২০২৬” প্রদান উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর কালুখালী উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সকাল থেকেই উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এসময় শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব ও বৃক্ষরোপণের উপকারিতা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের গাছের যত্ন নেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেন।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ‘সবুজ বাংলাদেশ’ গড়ার স্বপ্ন বাস্তবায়নে এবং পরিবেশ দূষণ রোধে এ বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি সুন্দর ও সবুজ বাংলাদেশ গড়ে উঠবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও জানান, কালুখালী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে।
রোহান/সা.এ.
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);