শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

কালুখালীতে জেলা প্রশাসক আফরোজা পারভীনের, শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ

সীমু দা
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95 %E0%A6%86%E0%A6%AB%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AD%E0%A7%80%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%AD%E0%A7%82%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%E0%A6%A8 %E0%A6%93 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A4%E0%A6%BE

রাজবাড়ীর কালুখালী উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

মঙ্গলবার ( ১৪ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে কালুখালীর উদ্দেশে রওনা হয়ে তিনি প্রথমে কালুখালী থানা পরিদর্শন করেন। সেখানে কালুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল তাকে স্বাগত জানান এবং থানার সার্বিক আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

পরে তিনি মদাপুর ইউনিয়ন পরিষদ ও মদাপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে সেবার মান এবং প্রশাসনিক কার্যক্রমের খোঁজখবর নেন। এরপর রতনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জেলা প্রশাসক রোগীদের জন্য নতুন বেড প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। একইসঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক ও হাসপাতালের চলমান কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন।

শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের কল্যাণে তিনি কালুখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ও খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।

মধ্যাহ্নভোজ শেষে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মধ্যে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি বিতরণ করেন জেলা প্রশাসক। সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করা হয়।

পরে তিনি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ ভূমি সেবার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন।

এরপর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান প্রকল্প এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে বিস্তারিত অবহিত করেন।

সফরের অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী এ সফরে প্রশাসনিক কার্যক্রম তদারকির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

সফরের বিভিন্ন পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান উপস্থিত ছিলেন।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By