সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ

সীমু দা
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ৮:১৮ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80 %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%80 %E0%A6%97%E0%A6%A3%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%93 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ প্রতীকের সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে কালীগঞ্জ উপজেলায় নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার ২নং জামাল ও ৩নং কোলা ইউনিয়নবাসীর আয়োজনে কোলা বাজার এলাকায় এ গণসংযোগ শুরু হয়।

গণসংযোগ ও মিছিলটি কোলা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। এর আগে জামাল ইউনিয়নে সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। সমাবেশে ৩নং মালিয়াট ইউনিয়ন বিএনপির সাবেক নেতা ডা. নূরুল ইসলাম, সরোয়ার মোল্লা, শুকুর আলী, মোহাম্মদ আলী বুলু, মাহফুজর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, জবেদ আলী, আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের ভোটই প্রধান শক্তি। তারা সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, নির্ভয়ে ও নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ভোটারদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের পরিবেশ নিশ্চিত করতে সেনাক্যাম্প স্থাপনের দাবিও জানানো হয়। বক্তারা আরও বলেন, জনগণের রায়ে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By