বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

কথিত চিত্রনায়িকার বাসা থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

সীমু দা
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AA%E0%A6%B9%E0%A7%83%E0%A6%A4 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0

পঞ্চগড়ের দেবীগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে অভিনেত্রী পরিচয়ধারী সুলতানা রোজ নিপাসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।

অপহৃত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার প্রতিদিনের মতো ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে স্কুল ছুটির পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা জানতে পারেন, ওই শিক্ষার্থী সেদিন স্কুলে উপস্থিত ছিল না।

সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পরও কোনো সন্ধান না পেয়ে শিক্ষার্থীর বাবা দেবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে ঘটনার দিন সন্ধ্যায় শিক্ষার্থীর বাবার মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনের অপরপ্রান্ত থেকে বলা হয়, “আঙ্কেল, আপনার মেয়ে আমার কাছে এসেছে। আমি তাকে বিয়ে করেছি।” এরপর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পরে পুলিশ মোবাইল নম্বরটি ট্রুকলারের মাধ্যমে শনাক্ত করে। সেখানে আকাশ নামে এক ব্যক্তির তথ্য পাওয়া যায়। জাতীয় পরিচয়পত্র যাচাই করে তার পরিচয় নিশ্চিত করা হয়। অভিযুক্তের নাম আব্বাস আলী ওরফে আকাশ (৩৫)। তার বাড়ি নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর হাজিরহাট এলাকায় এবং বর্তমানে তিনি ঢাকার বাড্ডা এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

পরবর্তীতে দেবীগঞ্জ থানা পুলিশ ঢাকার বাড্ডা থানার ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। সে সময় শিক্ষার্থীকে সুলতানা রোজ নিপা নামে এক নারীর কাছে পাওয়া যায়। পরে শিক্ষার্থীর বক্তব্যের ভিত্তিতে অপহরণের ঘটনায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেয় পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত আকাশ দেবীগঞ্জে একটি ভেকু মেশিন কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং কলেজপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এ সময় স্কুলে যাতায়াতের পথে তিনি ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেন। শিক্ষার্থী প্রস্তাবে রাজি না হওয়ায় স্থানীয় কয়েকজনের সহায়তায় পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By