শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ককটেল বিস্ফোরণে উড়ে গেলো ‘বোমা কারিগরের’ ছেলের আঙুল

সীমু দা
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:০৪ পূর্বাহ্ন

যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে আবারও অবৈধ বিস্ফোরক তৈরির চক্রের উপস্থিতি প্রকাশ পেয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ককটেল বিস্ফোরণে বোমা কারিগর হিসেবে পরিচিত মহসিন হোসেনের ছেলে বিপ্লব হোসেন (২১) গুরুতর আহত হন। বিস্ফোরণে তার হাতের একাধিক আঙুল উড়ে যায় এবং দেহের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব হোসেনের বাবা মহসিন এলাকায় বোমা কারিগর হিসেবে পরিচিত। বর্তমানে তিনি একটি মামলায় জেলহাজতে রয়েছেন। ধারণা করা হচ্ছে, বাবার রেখে যাওয়া বিস্ফোরক সরানোর চেষ্টা করার সময় বিপ্লবের হাতে থাকা ককটেল বিস্ফোরিত হয়। ভোরে নিস্তব্ধতা কাঁপিয়ে বিস্ফোরণের তীব্র শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর আহত হন বিপ্লব। বিস্ফোরণে হাতের কয়েকটি আঙুল উড়ে যায়। তাকে প্রথমে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরকের আলামত সংগ্রহ করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘এটি কোনও সাধারণ দুর্ঘটনা নয়। বিস্ফোরকের উৎস, উদ্দেশ্য এবং সংশ্লিষ্টদের খুঁজে বের করতে আমরা গভীরভাবে ঘটনাটি তদন্ত করছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By