শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু বিকাশ, রবিসহ অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেপ্তার শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ককটেল-পেট্রলবোমাসহ যুবদল নেতা আটক

সীমু দা
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৮:২৭ পূর্বাহ্ন

যশোরে অভিযান চালিয়ে সাতটি ককটেল, তিনটি পেট্রলবোমা ও বেশ কিছু ধারালো অস্ত্রসহ এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের রায়পাড়া এলাকায় ওই নেতার বাড়িতে অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। 

আটককৃত যুবদল নেতার নাম আল মাসুদ রানা। তিনি শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার ভোরে পুলিশ গোপন সূত্রে সংবাদে জানতে পারে রানার বাড়িতে বোমা ও অস্ত্র আছে। সংবাদ পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে রানার বাড়িতে অভিযান চালানো হয়। তাকে আটকের পরে জিজ্ঞাসাবাদ করা হলে বাড়ির উঠানের পাশে রান্নাঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি পেট্রলবোমা, একটি ছুরি ও দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়। অস্ত্রগুলো রানার কিনা তা পুলিশ তদন্ত করে দেখছে। বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।’

এ ব্যাপারে জানতে চাইলে যশোর নগর যুবদলের সদস্যসচিব শেখ রবিউল ইসলাম রবি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আল মাসুদ রানাকে অস্ত্রসহ আটকের বিষয়টি শুনেছি। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। আমার ধারণা ষড়যন্ত্র করে কেউ তাকে ফাঁসিয়ে দিয়েছে। তবে যুবদল সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। ব্যক্তির দায় দল কখনও নেবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By