শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে গাড়ি পড়লো চলন্ত মোটরসাইকেলের ওপর, একজন নিহত

সীমু দা
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৭:৫৩ পূর্বাহ্ন

চট্টগ্রামের বন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার ছিটকে নিচে এক সাইকেল আরোহী ওপর পড়েছে। এতে সাইকেল আরোহী শফিক (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা চার জন আহত হন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৪টার দিকে শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে থেকে টয়োটা হ্যারিয়ার গাড়িটি পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

সিএমপির বন্দর থানার সহকারী কমিশনার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়িটি পতেঙ্গার দিক থেকে আসছিল। নিমতলা মোড়ের কাছে বন্দর থানার বিপরীতে বারিক বিল্ডিংমুখী সড়কের ওপর সেটি এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়ে যায়। গাড়িতে থাকা চার জন এবং নিচের এক সাইকেল আরোহী আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় গুরুতর আহত পাঁচ জনের মধ্যে এক তরুণীসহ চার জনকে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং আহত সাইকেল আরোহী শফিককে (৫৫) মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শফিক হাসপাতালে মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By