শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি জাতিসংঘে বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর জামায়াতের আন্দোলন আ’লীগকে সহায়তা করার শামিল: শাহে আলম শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু বিকাশ, রবিসহ অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেপ্তার শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

একটি দল আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়: মামুনুল হক

সীমু দা
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৭:০৫ পূর্বাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘জুলাই বিপ্লবের ফসল ছিনতাই করার পাঁয়তারা চলছে। জাতির প্রত্যাশা পূরণে এবং বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনে ‘জুলাই সনদ’-এর বাস্তবায়ন আজ সময়ের অপরিহার্য দাবি হয়ে উঠেছে। জুলাই সনদ বাস্তবায়িত হলে সাতচল্লিশ ও একাত্তরের চেতনা এবং অর্জন ফিরে আসবে—চব্বিশের অর্জনও কেউ ছিনিয়ে নিতে পারবে না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে ১৭ বছরের দীর্ঘ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, তারই ধারাবাহিকতায় একটি দল আবারও সেই ফ্যাসিবাদ কায়েম করতে চায়। জনগণ আর স্বৈরশাসনের কাছে ফিরে যেতে চায় না। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদের ঠাঁই হবে না।’

মঙ্গলবার (২৫ নভেম্বর) নরসিংদী-৩ (শিবপুর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল মাওলানা রাকীবুল ইসলামের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’-কে বিজয়ী করতে জনগণকে আহ্বান জানান।

দেশের মেহনতি মানুষের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘এই দেশে সবার ভাগ্য পরিবর্তন হয়—গার্মেন্টস মালিকের হয়, ব্যবসায়ীর হয়; কিন্তু শ্রমিক শুধু শ্রমিকই থেকে যায়। মেহনতি মানুষের প্রতীক আজ রিকশা, আর সেই পরিশ্রমী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই আমাদের সংগ্রাম।’

শিবপুর উপজেলা সভাপতি আব্দুল বাছেতের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন এই আসনে রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা রাকীবুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, জেলা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুন নূর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আনোয়ার মাহমুদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By