সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল

উনি বড় মুফতি, বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন: গোলাম পরওয়ার

সীমু দা
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%AE%E0%A7%81%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A4 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%B8%E0%A7%87 %E0%A6%AB%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0

খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “আমরা ভাবেছিলাম, উনি (তারেক রহমান) লন্ডনে পড়াশোনা করেছেন, কিছুটা রাজনৈতিক পরিপক্কতা এসেছে। কিন্তু দেখা যায়, এখন তিনি বড় মুফতি হয়ে আছেন। বিদেশ থেকে এসে ফতোয়া দিচ্ছেন, কে মুসলমান এবং কে কাফের।”

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের আরাফাত মহল্লায় অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়াকে ‘দ্বীন কায়েমের নিয়মতান্ত্রিক জিহাদ’ হিসেবে বর্ণনা করে বলেন, “আধুনিক রাষ্ট্রব্যবস্থায় অস্ত্রের পরিবর্তে ব্যালটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা ও আইন পরিবর্তনের সুযোগ আছে। এটাই এখনকার সংগ্রামের মূল পথ।”

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, “কোনো মুসলিম ব্যক্তি, যিনি আল্লাহ, রাসুল ও আখেরাতকে বিশ্বাস করেন, অন্যকে কাফের বলা ঠিক নয়। এটি বড় অপরাধ।”

১৯৭১ সালের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় অনেক দল পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়েছিল। এটি রাজনৈতিক মতভেদ হতে পারে, অপরাধ নয়। জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে এবং আমাদের গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধের অবদান আনুষ্ঠানিকভাবে স্বীকৃত।”

সমাবেশ শেষে তিনি উপস্থিত জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আসন্ন নির্বাচন কেবল ক্ষমতার লড়াই নয়, এটি আদর্শিক ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সময়।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- খুলনা জেলা জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, হরিণটানা থানা কর্মপরিষদ সদস্য লিখন হোসেন, মতিউর রহমান, আব্দুর রশীদ মল্লিক, শহিদুল ইসলাম, ডা. ইলিয়াস হোসেন, তাজুল ইসলাম, আমির হোসাইন, সালাউদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, রাসেল গাজী, রফিকুল ইসলাম, মাওলানা মুহিব্বুল্লাহ, আবু মুহসীন প্রমুখ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By