সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

উচ্চশিক্ষার মানোন্নয়নে বাকৃবিতে বিএনকিউএফ বিষয়ক ওয়ার্কশপ

সীমু দা
বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
%E0%A6%89%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%83%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%95%E0%A6%BF%E0%A6%89%E0%A6%8F%E0%A6%AB %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%95 %E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%B6%E0%A6%AA

উচ্চশিক্ষার মান উন্নয়ন এবং জাতীয় যোগ্যতা কাঠামোর সঙ্গে শিক্ষাক্রমের সামঞ্জস্য নিশ্চিত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মেডিসিন কনফারেন্স রুমে “ওয়ার্কশপ অন অ্যাডাপটেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব বিএনকিউএফ” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান এবং ফিশারিজ অনুষদের অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এম. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালনা করেন সহযোগী পরিচালক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখ। শুভেচ্ছা বক্তব্য দেন কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বিএনকিউএফ বাস্তবায়নের মাধ্যমে দেশের উচ্চশিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে আরও সুসংহত হবে। এই ধরনের কর্মশালা শিক্ষকদের আধুনিক শিক্ষাক্রম প্রণয়ন ও মানসম্মত পাঠদান পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে সহায়ক হবে।

তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুণগত মানের প্রশংসা করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

দিনব্যাপী এই কর্মশালায় ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের মোট ৫২ জন শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মশালায় বিএনকিউএফের কারিগরি দিক, কাঠামো এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ​



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By