মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে আটক ৬০০ রোহিঙ্গা

সীমু দা
রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
%E0%A6%89%E0%A6%96%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AF%E0%A7%8C%E0%A6%A5%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95 %E0%A7%AC%E0%A7%A6%E0%A7%A6 %E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ও আশপাশের এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ৬০০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোর থেকে শুরু হওয়া এ অভিযান সন্ধ্যা পর্যন্ত চলমান ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আটক ব্যক্তিরা উখিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরের নিবন্ধিত বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ক্যাম্পের বাইরে বসবাস করছিলেন বলে দাবি করেছে যৌথবাহিনী। প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের সংশ্লিষ্ট ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

৯ বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্যাম্পের বাইরে অননুমোদিতভাবে অবস্থানকারীদের শনাক্ত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে বালুখালী এলাকায় যৌথবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে বিভিন্ন বাসা ও অস্থায়ী বসতিতে তল্লাশি চালান। এ সময় ক্যাম্পের বাইরে অবস্থানরত নারী-পুরুষ ও শিশুদের আটক করা হয়। অভিযানের সময় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে চট্টগ্রামের দোহাজারী এলাকা থেকেও কয়েক দফায় পাঁচ রোহিঙ্গাকে আটক করে সংশ্লিষ্ট ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শরণার্থী শিবিরের বাইরে অননুমোদিতভাবে বসবাস রোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বর্তমানে ৩০টির বেশি শরণার্থী শিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। নিরাপত্তা, অপরাধ দমন ও নিয়ন্ত্রণের স্বার্থে ক্যাম্পের বাইরে তাদের চলাচল ও বসবাসের ওপর বিধিনিষেধ রয়েছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By