সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ঈদের নতুন জামা আর পড়া হলো না শিশু মরিয়মের

সীমু দা
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ন
%E0%A6%88%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE %E0%A6%86%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81 %E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মর্মান্তিক এক ঘটনায় প্রাণ হারিয়েছে চার বছর বয়সী শিশু মরিয়ম আক্তার। ঈদের আনন্দকে ঘিরে যেখানে ছিল নতুন জামা-কাপড়ের প্রস্তুতি, সেখানে এখন নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামে বাড়ির পাশের একটি মাটির চুলা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। নিহত মরিয়ম একই গ্রামের মিজানুর রহমান ও রিমা আক্তার দম্পতির একমাত্র কন্যা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় মরিয়ম। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে ইফতারের আগে বাড়ির পাশের একটি চুলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

নিহতের মামা হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, ঈদকে সামনে রেখে মরিয়মের জন্য নতুন জামা-কাপড় কিনে রেখেছিলেন তার বাবা-মা। তার গলায় একটি রূপার চেইন ছিল। ধারণা করা হচ্ছে, চেইনটি ছিনিয়ে নেওয়ার সময় সে চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরে মরদেহ চুলার ভেতরে লুকিয়ে রাখা হয়। তিনি এই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

ঘটনার পর স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে ইয়াছিন মিয়া (১৬) নামে এক কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা সাদ্দাম মিয়াকেও (৩৮) হেফাজতে নেয় পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় থাকা রূপার চেইন ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, ঈদের আগমুহূর্তে এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক ও ক্ষোভ। স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By