মার্কিন ফেডারেল রিজার্ভ-এর গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের অপেক্ষা এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে।
বুধবার (১৮ মার্চ) স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৯৮৪.২৯ ডলারে নেমেছে বলে জানিয়েছে রয়টার্স।
বাজার বিশ্লেষণে ওএএনডিএ-এর সিনিয়র মার্কেট বিশ্লেষক কেলভিন ওং বলেন, স্বর্ণের ভবিষ্যৎ মূলত ফেডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ফেড সুদের হার কমাবে, নাকি অপরিবর্তিত রাখবে—সেটিই এখন বিনিয়োগকারীদের প্রধান আগ্রহের বিষয়।
বাজারের ধারণা অনুযায়ী, ফেড তাদের নীতিগত সিদ্ধান্তে টানা দ্বিতীয়বারের মতো সুদের হার অপরিবর্তিত রাখতে পারে।
সাধারণত মুদ্রাস্ফীতি বাড়লে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পায়। তবে সুদের হার বেশি থাকলে স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কমে যায়।
এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও নিম্নমুখী রয়েছে। স্পট সিলভার ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৭৮.৪২ ডলারে নেমেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ১.২ শতাংশ কমে ২,০৯৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৩ শতাংশ কমে ১,৫৮০.৮১ ডলারে দাঁড়িয়েছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);