সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ইসির অনলাইন ব্যবস্থায় সাংবাদিক কার্ড পেতে চরম ভোগান্তি

সীমু দা
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%A6 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%87 %E0%A7%A8%E0%A7%AB%E0%A7%AE%E0%A7%A8 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BF%E0%A6%B2

নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার পেতে নির্বাচন কমিশনের (ইসি) চালু করা নতুন অনলাইন ব্যবস্থা জটিলতায় ও ভোগান্তিতে ফেলেছে গণমাধ্যমকর্মীদের।

প্রথাগত আবেদনের পরিবর্তে সোমবার (২৬ জানুয়ারি) থেকে অনলাইনে আবেদন নিচ্ছে সংস্থাটি।

বিভিন্ন গণমাধ্যম হাউজের সংবাদকর্মীরা জানিয়েছেন, অনলাইনে আবেদন করতে গিয়ে অনেক ওটিপি না পাওয়া, বারবার সার্ভার ডাউন, নির্ধারিত সাইজে ছবি ও স্বাক্ষর আপলোডে ব্যর্থতা এবং আবেদন সাবমিট না হওয়ার মতো সমস্যার সৃষ্টি হচ্ছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

পোর্টালে ৩ ফেব্রুয়ারির পর্যন্ত আবেদন নেবে ইসি। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল বলেন, সাংবাদিকদের সঙ্গে আলোচনা ছাড়াই হঠাৎ নতুন নিয়ম চালু করা হয়েছে। এতে ভোগান্তি বাড়বে, অনেক সাংবাদিক কার্ড ও স্টিকার থেকে বঞ্চিত হবেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, নীতিমালাও যথাযথভাবে সংশোধন করা হয়নি।

তিনি আরও বলেন, এসব বিষয়ে আগামী বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে আপত্তি ও উদ্বেগের কথা তুলে ধরা হবে।

অনলাইন আবেদন নিয়ে সাংবাদিক জিএম মজিবুর রহমান বলেন, মোবাইলে ওটিপি এলেও সেটি মাত্র ২ সেকেন্ডের মতো ছিল; লগইন করার আগেই ওটিপিটি বাতিল হয়ে যায়।

এদিকে চালু মোবাইল নম্বর দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে গেলে বারবার “The selected phone is invalid” লেখা আসছে বলে জানান অনেকের। এছাড়া অনেকের ওটিপি সময় মতো আসছে না বলেও অভিযোগ রয়েছে।

সাংবাদিকরা বলছেন, উপজেলা পর্যায়ে সাংবাদিকদের ভোগান্তি আরো বেশি। অনেককেই আবেদনের জন্য অন্যের মুখাপেক্ষি হতে হচ্ছে। কেননা, আবেদনের সঙ্গে যে সমস্ত কাগজ সরবরাহ ও ফরমেটের ফাইল জমা দিতে বলা হয়েছে, তার কারণে অনেকে ভোটের খবর পরিবেশন থেকে বঞ্চিত হবেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেন, আবেদন করতে কোনো জটিলতা থাকলে সেটা আমরা সহজ করবো।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By