সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ইসরায়েল পরাজয়ের মুখে পড়লে যুদ্ধে যোগ দেবে উগান্ডা

সীমু দা
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%89%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE

উগান্ডার সামরিক বাহিনীর প্রধান এবং দেশটির প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে জেনারেল মুহুজি কাইনেরুগাবা বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দ্রুত শেষ হোক- এমনটাই তারা চান। তবে তিনি জানান, ইসরায়েল যদি পরাজয়ের মুখে পড়ে, তাহলে দেশটির পক্ষে যুদ্ধে যোগ দেবে উগান্ডা।

বুধবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, ‘আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনই শেষ হোক। বিশ্ব এ নিয়ে ক্লান্ত। কিন্তু ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার কোনো আলোচনা হলে আমরা ইসরায়েলের পক্ষ নিয়ে যুদ্ধে যোগ দেব।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা এবং এর পাল্টা প্রতিক্রিয়ায় আঞ্চলিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে মন মন্তব্য করলেন উগান্ডার এই শীর্ষ স্থানীয় সামরিক কর্মকর্তা।

গত কয়েক সপ্তাহে কাইনেরুগাবা আরও আলোচনায় আসেন ১৯৭৬ সালে উগান্ডার এন্টেবে বিমানবন্দরে জিম্মি উদ্ধার অভিযানে নিহত ইসরায়েলি কমান্ডো ইয়োনাতান ইয়োনি নেতানিয়াহুর সম্মানে একটি ভাস্কর্য নির্মাণের পরিকল্পনার ঘোষণা দিয়ে। ওই কমান্ডো ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ছিলেন।

এদিকে ফেব্রুয়ারির শেষ দিক থেকে সংঘাত তীব্র আকার ধারণ করেছে ইসরায়েল ও ইরানের মধ্যে। বিশেষ করে যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টাপাল্টি আঘাতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। যুদ্ধাবস্থার প্রভাব পড়েছে পার্শ্ববর্তী দেশগুলোতেও। এছাড়া হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যহত হওয়ায় এই রুট দিয়ে তেল আমদানি নির্ভর দেশগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আনাদোলু



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By