ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ডস কোর (IRGC)।
Fars News Agency-এ প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, “সত্য প্রতিশ্রুতি” অভিযানের অংশ হিসেবে এটি ৮০তম দফার হামলা।
আইআরজিসি জানায়, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর সাফেদ-এর একটি সামরিক ঘাঁটি ছাড়াও তেল আবিব, কিরিয়াত শমোনা এবং বেনি ব্রাক শহরের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে।
এছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর মধ্যেও হামলার দাবি করা হয়েছে। লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে কুয়েত, জর্ডান এবং বাহরাইন-এ অবস্থিত ঘাঁটিগুলো।
এ হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);