বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

ইতিহাস এই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল

সীমু দা
রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%8F%E0%A6%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE %E0%A6%B8%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%AB%E0%A6%BE %E0%A6%B0%E2%80%8C%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%82%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7 %E0%A7%AA %E0%A6%A6%E0%A6%B2

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর তাতেই বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল।

কোয়ার্টার ফাইনালে সবার আগে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ফ্রান্স, যারা বিশ্বকাপ শুরু করেছিল ফিফা র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থেকে। এরপর দুই নম্বরে থাকা স্পেন ২-১ গোলে হারায় বেলজিয়ামকে। চার নম্বরে থাকা ইংল্যান্ড একই ব্যবধানে নরওয়েকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। সবশেষে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারের লাইনআপ পূর্ণ করে।

২০২৬ বিশ্বকাপে ফিফার নতুন ড্র পদ্ধতির কারণে শীর্ষ চার দলকে নকআউট পর্বের আলাদা কোয়াড্রান্টে রাখা হয়েছিল। ফলে তারা সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল না। অবশ্য এই সুবিধা পেতে হলে প্রত্যেক দলকে নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে হতো, যা তারা সফলভাবেই করেছে।

ড্রয়ের এই বিন্যাসের ফলে ফাইনালের আগে স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না। একইভাবে ইংল্যান্ড ও ফ্রান্সকেও নকআউট পর্বের বিপরীত পাশে রাখা হয়েছিল, যাতে তারা সবাই এগিয়ে গেলে সেমিফাইনালে স্পেন কিংবা আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে।

এবারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। আর বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

উল্লেখ্য, ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং ব্যবস্থা ১৯৯৪ সালে চালু হলেও সে বছরের বিশ্বকাপে এটি ব্যবহার করা হয়নি। এরপর দীর্ঘ তিন দশকের ইতিহাসে এবারই প্রথম বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল। এর আগে ২০০২ সালে ফ্রান্স, ২০১০ সালে ইতালি, ২০১৪ সালে স্পেন, ২০১৮ সালে জার্মানি এবং ২০২২ সালে বেলজিয়াম শীর্ষ চারে থেকেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By