মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ইউরোপের চোখের সামনে অবৈধ বসতির পণ্য বাণিজ্য, জড়িত এমএসসি

সীমু দা
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
%E0%A6%87%E0%A6%89%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9A%E0%A7%8B%E0%A6%96%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AC%E0%A7%88%E0%A6%A7 %E0%A6%AC%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%9C%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%8F%E0%A6%AE%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF

ইউরোপীয় ইউনিয়নের বন্দর ব্যবহার করে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি থেকে নিয়মিত পণ্য পরিবহন করছে বিশ্বের বৃহত্তম শিপিং কোম্পানি মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানি (এমএসসি)। আল জাজিরা ও ফিলিস্তিনি যুব আন্দোলন (পিওয়াইএম)-এর যৌথ অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

সুইজারল্যান্ডভিত্তিক এই শিপিং জায়ান্ট যুক্তরাষ্ট্রের আমদানি ডাটাবেস থেকে পাওয়া বাণিজ্যিক নথির ভিত্তিতে দেখা যায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত এমএসসি অন্তত ৯৫৭টি চালান অবৈধ ইসরায়েলি বসতি থেকে যুক্তরাষ্ট্রে পাঠাতে সহায়তা করেছে। এর মধ্যে ৫২৯টি চালান ইউরোপীয় বন্দর হয়ে গেছে- এর মধ্যে স্পেন দিয়ে ৩৯০টি, পর্তুগাল দিয়ে ১১৫টি, নেদারল্যান্ডস দিয়ে ২২টি এবং বেলজিয়াম দিয়ে দুটি।

এমএসসির মালিক ইতালীয় ধনকুবের জিয়ানলুইজি আপোন্তে এবং তাঁর স্ত্রী রাফায়েলা আপোন্তে-ডায়ামান্ত। রাফায়েলা ১৯৪৫ সালে তৎকালীন ব্রিটিশ শাসিত হাইফা শহরে জন্মগ্রহণ করেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও এডিনবরো বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক নিকোলা পেরুজিনি বলেন, “আন্তর্জাতিক আইনে ইসরায়েলি বসতিগুলো অবৈধ হিসেবে বিবেচিত। এসব বসতি থেকে পণ্য বাণিজ্যিকভাবে বাজারজাত করা কার্যত অবৈধ দখলকে সমর্থন করার শামিল।”

তদন্তে দেখা গেছে, খাদ্যপণ্য, বস্ত্র, ত্বক পরিচর্যা সামগ্রী থেকে শুরু করে প্রাকৃতিক পাথর—বিভিন্ন ধরনের পণ্য পরিবহনে ইউরোপীয় বন্দর ও শিপিং কোম্পানির ওপর নির্ভর করছে এসব বসতি।

ইইউর অবস্থান ও আইনি বাধ্যবাধকতা
ইউরোপীয় ইউনিয়ন পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকার না করলেও তদন্তে দেখা গেছে, ইউরোপীয় বন্দর থেকে সরাসরি অবৈধ বসতিতে পণ্য পাঠানো হয়েছে। ২০২৫ সালে ইতালির রাভেন্না বন্দর থেকে অন্তত ১৪টি চালান এমএসসি পরিবহন করে, যেখানে গন্তব্য হিসেবে বসতির নাম ও পোস্টাল কোড স্পষ্টভাবে উল্লেখ ছিল।

এটি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ২০২৪ সালের এক মতামতের সঙ্গে সাংঘর্ষিক, যেখানে বলা হয়েছে—তৃতীয় রাষ্ট্রগুলো এমন কোনো বাণিজ্য বা বিনিয়োগে জড়াতে পারবে না, যা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ পরিস্থিতি বজায় রাখতে সহায়তা করে।

জাতিসংঘ মানবাধিকার পরিষদও করপোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন অবৈধ ইসরায়েলি বসতির উন্নয়ন বা রক্ষণাবেক্ষণে অবদান রাখা বন্ধ করে।

বসতি অর্থনীতি টিকিয়ে রাখার অভিযোগ
জাতিসংঘের হিসাব অনুযায়ী, পশ্চিম তীরের ‘এরিয়া সি’ ও অধিকৃত পূর্ব জেরুজালেমের বসতিগুলো প্রতিবছর প্রায় ৩০ বিলিয়ন ডলার ইসরায়েলি অর্থনীতিতে যোগ করে। বিপরীতে, ফিলিস্তিনি অর্থনীতি ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ১৭০ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে।

তদন্তে আরও দেখা যায়, এমএসসি অন্তত দুটি কোম্পানির পণ্য পরিবহন করেছে, যাদের ঠিকানা ছিল অবৈধ বসতি মালেহ আদুমিম ও মিশোর আদুমিম শিল্পাঞ্চল। এর মধ্যে একাধিক প্রতিষ্ঠান জাতিসংঘ মানবাধিকার দপ্তরের (ওএইচসিএইচআর) অবৈধ বসতিতে কার্যরত কোম্পানির তালিকাভুক্ত।

এমএসসির বক্তব্য
এমএসসি আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে দাবি করেছে, তারা যেখানে কাজ করে সেখানকার “সব বৈশ্বিক আইন ও বিধিবিধান মেনে চলে” এবং ইসরায়েল-সংক্রান্ত সব চালানেও একই নীতি প্রযোজ্য।

তবে পিওয়াইএম বলেছে, “এমএসসি অবৈধ বসতিগুলোকে বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করার অবকাঠামো সরবরাহ করছে, যা ফিলিস্তিনি ও সিরীয় ভূমির অব্যাহত দখলকে উৎসাহিত করছে।”

সূত্র-আলজাজিরা।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By