আগামীকাল (৩১ জানুয়ারি) শেষ হচ্ছে জানুয়ারি মাস। বড় এক সুসংবাদ নিয়ে আসতে যাচ্ছে নতুন মাস। ফেব্রুয়ারির শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে লম্বা ছুটি কাটানোর সুযোগ। ব্যাংক কর্মকর্তারাও পেতে পারেন এ ছুটি।
ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত। সে অনুযায়ী, নির্বাহী আদেশে পরদিন; অর্থাৎ ৪ ফেব্রুয়ারি (বুধবার) থাকবে সরকারি ছুটি।
এর সঙ্গে একদিন অর্থাৎ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি। কারণ, ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
তাই, একদিন ম্যানেজেই মিলতে পারে টানা ৪ দিন ছুটি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে। এছাড়া আসন্ন বছরটিতে মুসলিম পর্বে পাঁচ দিন, হিন্দু পর্বে নয় দিন, খ্রিস্টান পর্বে আট দিন, বৌদ্ধ পর্বে সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি থাকবে।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);