শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও বিভিন্ন মামলায় তিন জন মাদক ব্যবসায়ীসহ মোট ৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৭ জুন) বিকালে তাদের আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা)। এর আগে ৬ জুন রাতে আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন-এর তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় আশুলিয়া থানার পুলিশ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৬ জুন রাত ১১টার দিকে আশুলিয়া থানাধীন টংগাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই (নিঃ) মাহবুব উল্লাহ সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ টংগাবাড়ী এলাকার জনৈক মোতালেবের বাড়ির সামনে রাস্তার উপর থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,মোঃ মোবারক হোসেন (৩৩), মোঃ টিটু মিয়া (২২) এবং মোঃ সাদ্দাম হোসেন (৩২)। তাদের হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দ তালিকা মূলে আলামত জব্দ করে আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়। যার মামলা নং–৩৬, তারিখ ০৭/০৬/২০২৬, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক)।
এছাড়াও ৭ জুন পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং নিয়মিত মামলায় ৬ জনসহ মোট ৯ জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা) জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);