বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি 

আশুলিয়ায় চুরির অপবাদে মারধর ও অপমানে যুবকের আত্মহত্যার অভিযোগ

সীমু দা
বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AA%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%B0 %E0%A6%93 %E0%A6%85%E0%A6%AA%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

সাভারের আশুলিয়ায় মোবাইল ফোন ও মানিব্যাগ চুরির মিথ্যা অপবাদে মারধর, সালিশের নামে অপমান ও নির্যাতনের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে আল আমিন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১০জুন) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম। এরআগে সোমবার (গত ৮জুন) আশুলিয়ার জামগড়া উত্তরপাড়া শরীফ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দেওয়ান টারটিয়া গ্রামের আলম সরকারের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া উত্তরপাড়া এলাকার শরীফ মার্কেট সংলগ্ন হাশেম কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

নিহতের পরিবার, স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার কামাল নামে এক ব্যক্তি নামাজ আদায়ের সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ একটি রিকশা গ্যারেজে রেখে যান। পরে সেগুলো খুঁজে না পেয়ে আল আমিনকে সন্দেহ করা হয়। এর জেরে মঙ্গলবার সকালে তাকে ভাড়া বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়।

স্বজনদের অভিযোগ, হাশেম কলোনির সামনের মাঠে বিপ্লব মীর, সুমন, আলম ও তানভীরসহ কয়েকজন আল আমিনকে মারধর করেন। একপর্যায়ে তিনি সেখান থেকে সরে গেলে পুনরায় তাকে ধরে একটি রিকশা গ্যারেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বেঁধে রেখে নির্যাতন করা হয় বলেও অভিযোগ পরিবারের সদস্যদের। তাদের দাবি, এ সময় তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পরে শরীফ মার্কেট এলাকার একটি রিকশা গ্যারেজে স্থানীয় বাড়িওয়ালা সমিতির কার্যালয়ে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্র জানায়, ওই বৈঠকে আল আমিনের বিরুদ্ধে ৪০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়। পরে দুপুরের দিকে তার বাবা আলম সরকার সেখানে গিয়ে তাকে নিয়ে বাসায় ফেরেন।

পরিবারের দাবি, মারধর, নির্যাতন এবং সালিশের নামে অপমান-অপদস্থ করার ঘটনায় আল আমিন মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে তিনি নিজ কক্ষে গলায় ফাঁস দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের মা আছুমা বেগম অভিযোগ করেন, তার সামনেই ছেলেকে মারধর করা হয়েছে। তিনি বলেন, আমার ছেলেকে বাসা থেকে ডেকে নেওয়ার পর আমার সামনেই মারধর করা হয়। আমি বাধা দিলেও কেউ কথা শোনেনি।

নিহতের বাবা অভিযোগ করেন, চুরির মিথ্যা অপবাদ, সালিশের নামে অপমান এবং শারীরিক নির্যাতনের কারণেই তাদের ছেলে চরম মানসিক বিপর্যয়ের মধ্যে পড়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, পরবর্তীতে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ওই রিকশা গ্যারেজ থেকেই উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By