শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

‘আমি প্রবাসী’ ও ‘কে-ভিলেজ’-এর চুক্তি

সীমু দা
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80 %E0%A6%93 %E2%80%98%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9C %E0%A6%8F%E0%A6%B0 %E0%A6%9A%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF

বাংলাদেশে আগ্রহী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য কোরিয়ান ভাষা শিক্ষার সুযোগ আরও সহজলভ্য করতে ‘কে-ভিলেজ’-এর সাথে একটি সমঝোতা চুক্তি সই করেছে শীর্ষস্থানীয় ডিজিটাল মাইগ্রেশন প্ল্যাটফর্ম ‘আমি প্রবাসী’।

‘আমি প্রবাসী’ দেশের প্রথম প্ল্যাটফর্ম যা আধুনিক ও প্রযুক্তি-নির্ভর সমাধানের মাধ্যমে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ নিরসনে কাজ করে যাচ্ছে। অন্যদিকে, ‘কে-ভিলেজ’ দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে একটি বিশেষায়িত শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান।

এই উদ্যোগের আওতায়, ‘আমি প্রবাসী’ অ্যাপ ব্যবহারকারীরা সরাসরি কে-ভিলেজের অনলাইন এবং অফলাইন কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হতে পারবেন। দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা, প্রশিক্ষণ বা কর্মসংস্থানের সুযোগ পেতে যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যই এই কোর্সগুলো বিশেষভাবে সাজানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার স্থানীয় (নেটিভ) প্রশিক্ষকরা এই কোর্সগুলো পরিচালনা করবেন, যারা কোরিয়ান ভাষার পাশাপাশি ইংরেজি ও বাংলাতেও দক্ষ।

এই অংশীদারিত্বের মাধ্যমে দক্ষতা উন্নয়নের সুযোগ যুক্ত করে বিদেশ গমনেচ্ছুদের জন্য নিজেদের সেবামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করল ‘আমি প্রবাসী’। এই সমন্বিত উদ্যোগের ফলে ব্যবহারকারীরা ক্যারিয়ারের উপযোগী ও সুশৃঙ্খল কোরিয়ান ভাষা শিক্ষার রিসোর্সগুলো সহজেই ব্যবহার করতে পারবেন।

‘আমি প্রবাসী’-র হেড অব অপারেশনস অ্যান্ড সেলস আহসানুল হক এবং ‘কে-ভিলেজ’-এর ভাইস প্রেসিডেন্ট মার্টিন কউন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে ‘আমি প্রবাসী’-র হেড অব মার্কেটিং জনাব ইনাম আহমদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উভয় প্রতিষ্ঠানই আশা প্রকাশ করেছে যে, এই অংশীদারিত্ব দক্ষিণ কোরিয়ায় গমনেচ্ছু বাংলাদেশিদের আরও দক্ষ হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে এবং বাংলাদেশে মানসম্মত ভাষা শিক্ষার প্রসার ঘটাবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By