মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

‘আমাকে মেরে না ফেললে মামলা দিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না’

সীমু দা
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AB%E0%A7%87%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা বলেছেন, আমাকে মেরে না ফেললে ৬৪ কেন, ৬৪ হাজার মামলা দিয়েও নির্বাচন থেকে সরানো যাবে না। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় মুফতি আমির হামজা বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার মুখোমুখি হয়েছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তার বিরুদ্ধে অতীতের বিভিন্ন বক্তব্য কেটে ভুলভাবে উপস্থাপন করে মানহানির মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, “৫০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। আমার এই থানা বিক্রি করলেও কি এত টাকা হবে?”

তিনি আরও অভিযোগ করেন, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ঝাটা মিছিল করা হয়েছে এবং এতে যাদের সম্পৃক্ত করা হয়েছে তাদের সামাজিক গ্রহণযোগ্যতা নেই বলেও মন্তব্য করেন। এসব ঘটনাকে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা বলে উল্লেখ করেন তিনি।

ন্যায়বিচার ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে জামায়াত প্রার্থী বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। তিনি দলের নির্বাচনি স্লোগান ‘আল্লাহর আইন চাই’ উল্লেখ করে বলেন, যারা আল্লাহর আইন চায় তাদের ইসলামবিরোধী বলা অযৌক্তিক।

রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু বণ্টন, নিরাপত্তা এবং মানবাধিকার প্রসঙ্গে তিনি বলেন, দল-মত নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চান তিনি। অতীতের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, খুন ও গুমের রাজনীতি বাংলাদেশে আর ফিরে আসুক এটি জনগণ চায় না।

নারী অধিকার ও কর্মসংস্থানের বিষয়ে মুফতি আমির হামজা বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে ক্ষমতায় গেলে নারী ও মেয়েরা সবচেয়ে নিরাপদ থাকবে এবং সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। তিনি এলাকায় শিল্পকারখানা পুনরুজ্জীবন, বেকারত্ব দূরীকরণ এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থার ওপর জোর দেন।

এছাড়া কুষ্টিয়ায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও মেয়েদের জন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। আকিজ গ্রুপের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগের বিষয় উল্লেখ করে আদ-দ্বীন হাসপাতালের একটি শাখা প্রতিষ্ঠার সম্ভাবনার কথাও বলেন।

আসরের নামাজের সময় হলে সমাবেশস্থলেই নামাজের আয়োজন করা হয়। এ সময় মুফতি আমির হামজা নিজেই মুসল্লিদের ইমামতি করেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By