শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’

সীমু দা
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৬:০৮ পূর্বাহ্ন

বাউল আবুল সরকারকে কেন্দ্র করে চলমান ঘটনাটিকে নিজের জন্য ‘সবচেয়ে অস্বস্তিকর’ বলে দাবি করেছেন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তিনি এ বিষয়ে দীর্ঘ একটি প্রতিক্রিয়া শেয়ার করেন নিজের ফেসবুক দেয়ালে।

যেখানে তাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করেছেন সমালোচকদের প্রতি!

বাউলশিল্পীদের ওপর হামলা ও গ্রেফতারের ঘটনায় সংস্কৃতি উপদেষ্টার ভূমিকা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তাদের উদ্দেশে ফারুকী এই প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘আবুল সরকারকে পুলিশ গ্রেফতার করেছে এটা জানামাত্রই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করি। তখন সেখান থেকে আমাকে একটা ভিডিও ক্লিপ পাঠানো হয় এবং পরিস্থিতির উত্তাপ এবং ঝুঁকির দিকগুলো ব্যাখ্যা করা হয়। আমি বুঝতে পারি একটা সংকটের দিকে যাচ্ছে পুরা ব্যাপারটা। তাছাড়া যেকোনও ফৌজদারি অপরাধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আমি আমার পক্ষ থেকে যা যা করার বা বলার তা তা করছি এবং বলছি। এর বেশি এখানে লেখাও আমার পক্ষে সঙ্গত কারণে সম্ভব না।’

তবে বিষয়টি নিয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন।

সবাইকে ধৈর্য ও সংযমের অনুরোধ করেন ফারুকী। বলেন, ‘আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে সবাইকে ধৈর্য এবং সংযম প্রদর্শনের জন্য অনুরোধ করছি। ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতিই কেবল আমাদের দেশটাকে সুন্দর ভবিষ্যতের দিকে নিতে পারবে, অন্য কিছু কেবল ধ্বংসের দিকেই নিবে।’

যেকোনও ইস্যুতে কিছু ব্যক্তি অযৌক্তিকভাবে তার নাম জড়িয়ে সমালোচনা করে যাচ্ছেন বলেও অভিযোগ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

নজির টেনে উপদেষ্টা লেখেন, ‘এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার কিছু ইন্টারেস্টিং প্যাটার্ন লক্ষ‍ করছি। কোনও সমালোচনার লক্ষ্যবস্তুই স্বরাষ্ট্র মন্ত্রণালয় না—লক্ষ্য ফারুকী। এদের মাঝে কয়েকজনকে চিনি, যারা আমাদের কমন সার্কেলের আড্ডায় বলেছে, ফারুকীর মিনিস্ট্রি যেসব ডকুমেন্টারি বানাচ্ছে এটা তো দেশে ইনক্লুসিভ রাজনীতির জন্য ক্ষতিকর! অর্থাৎ বিচার, অপরাধ স্বীকার এবং অনুশোচনার আগেই উনারা যার প্রতি সফট তাকে গ্রাউন্ড তৈরি করতে দিতে হবে। অনুমান করি, সেই প্রসঙ্গে তৈরি হওয়া গাত্রদাহ আবুল সরকার উসিলায় এখন আমার ওপর ঢালছেন হয়তো।’ 

এমন সমালোচকদের উদ্দেশে ফারুকী তার বক্তব্য স্পষ্ট করেন। বলেন, ‘বিনীতভাবে বলতে চাই, এই কাজটা আমাকে করতেই হবে, কারণ শহীদেরা আমাকে এই কাজ করতেই পাঠিয়েছে। আই অ‍্যাম সরি টু মেক ইউ ফিল আনকমফোরটেবল। এবং সামনে আমাদের মন্ত্রণালয় আরও আনকমফোরটেবল কাজে হাত দেবে। ইতিহাস গায়েব করে অথবা এর নির্বাচিত অংশ পেশ করার মাধ্যমে বাংলাদেশকে ইনটেলেকচুয়াল কলোনি বানানোর যে প্রকল্প চলে আসছে বহু বছর, সেটাকে একদল তরুণ গবেষক যাচাই-বাছাই করে দেখার কাজে হাত দিয়েছে। ফলে আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি।’

আরও: ‘এই দঙ্গলবাজ মবোক্রেসি থেকে মুক্তি চাই’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By